গুলিসহ বিদেশি বন্দুক উদ্ধার তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গত মঙ্গলবার রাতে দৌলতদিয়া লঞ্চঘাট মোড় এলাকায় বাস থেকে একটি বিদেশি কাঁটা বন্দুক ও সাতটি তাজা গুলি উদ্ধার করেছে। এই অস্ত্র ও গুলি বহনের অভিযোগে পুলিশ বাসযাত্রী দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী লালন পরিবহনের একটি বাস গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট মোড় এলাকায় নদী পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। এ সময় পুলিশ তল্লাশি চালালে বাসযাত্রী জিবরুল বিশ্বাস ও তাঁর আপন ভাই সোহেল বিশ্বাস এবং বন্ধু মিজানুর রহমানের কাছে থাকা ব্যাগ থেকে বিদেশি (এসবিবিএল) একনলা কাঁটা বন্দুক ও সাতটি তাজা গুলি উদ্ধার এবং তাঁদের গ্রেপ্তার করে। জিবরুল বিশ্বাস ও সোহেল বিশ্বাস কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কেশবপুর গ্রামের সাকের বিশ্বাসের ছেলে এবং মিজানুর রহমান একই উপজেলার জৈকমুড়া গ্রামের আবদুল মজিদ ওরফে মজিবর রহমানের ছেলে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার সকালেই রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।