গুলিস্তানে অবৈধ দোকানপাট উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তান এলাকায় আজ রোববার বেলা ১১টা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসি)। বেলা দেড়টা পর্যন্ত কমপক্ষে ২০০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। ৩০ জন অস্থায়ী দোকানিকে জরিমানা করা হয়েছে।

ডিসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস সোয়েম প্রথম আলোকে বলেন, উচ্ছেদ হওয়া দোকানের মধ্যে ৫০ থেকে ৬০টি জামাকাপড়, জুতা ও ব্যাগের দোকান রয়েছে। এসব দোকানের মালামাল জব্দ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, গোলাপশাহ মাজার এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে গুলিস্তান আন্ডারপাস এলাকায়, মহানগর নাট্যমঞ্চের পশ্চিম পাশের সড়ক ও ফুটপাত, ঢাকা ট্রেড সেন্টারের চারপাশ, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের অংশে অভিযান চলে। এসব দোকানের মালামাল জব্দ করেছেন ডিসিসির কর্মীরা।