গুলিস্তানে বাস চাপায় এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সন্ধ্যা ৬টায় ওয়ারী থানাধীন গুলিস্তান উড়ালসড়কের সামনে রাস্তা পারাপারের সময় রহমান মিয়া (৪০) নামের এক ব্যক্তি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, রহমান মিয়া কাপ্তান বাজারের কবুতর ব্যবসায়ী। তাঁর দোকানের ম্যানেজার সুজনকে নিয়ে কাপ্তান বাজার থেকে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়।