গুলিস্তানে বাস দুর্ঘটনায় আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তান এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেওয়ায় ১৪ জন যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে মেয়র হানিফ উড়ালসড়কের টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন বিলাল হোসেন, আনন্দী, ফাতেমা, বাবুল, শ্রাবণ, হাশেম, রাজু, মিজান, সুরুজ মিয়া, শিফাত, তাজুল ইসলাম, আঁখি, শোভন ও হাজারী। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত যাত্রী শ্রাবণ জানান, তাঁরা সবাই তারাব থেকে আসা বাসের যাত্রী।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন সাহা জানান, টোলপ্লাজার সামনে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসির একটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ওই বাসটির ১৪ যাত্রী আহত হন। বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক।