গুলিস্তানে মিনিবাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের পাশে একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরের এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বেকার মিনিবাস সার্ভিসের একটি গাড়িতে বেলা পৌনে
দুইটার দিকে আগুন লাগে। আদমজী থেকে গুলিস্তানগামী মিনিবাসটি তখন যাত্রী নামিয়ে নাট্যমঞ্চের পাশে দাঁড়িয়ে ছিল।