গুলিস্তানে লেগুনার ধাক্কায় পরিচ্ছন্নতা-কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তান এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতা-কর্মী লেগুনার ধাক্কায় নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে মহানগর নাট্যমঞ্চের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৩৫)। তিনি সড়ক পরিষ্কার করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি লেগুনা তাঁকে জোরে ধাক্কা দেয়।
গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সার্জেন্ট মসিউর রহমান বলেন, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জয়নাল মারা যান।
পুলিশ জানায়, গুলিস্তান-খিলগাঁও সড়কপথে চলাচলকারী লেগুনাটি আটক করা হয়েছে। চালক পলাতক।