গুলিস্তানের জাকের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তানে জাকের মার্কেটে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লাগা আগুন রাত পৌনে নয়টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক এ কথা জানিয়েছেন।
পলাশ চন্দ্র জানান, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সেখানে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতাউর রহমান জানান, সন্ধ্যা সাতটা ৪০ মিনিটের দিকে ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়।