গুড়া ও জয়পুরহাট যাচ্ছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ সপ্তাহেই বগুড়া ও জয়পুরহাটে যাবেন। তিনি জেলা দুটিতে সাম্প্রতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের স্বজনদের সমবেদনা জানাবেন।গতকাল মঙ্গলবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া ২৬ মার্চ পর্যন্ত দলীয় অন্যান্য কর্মসূচি চূড়ান্ত করা হয়।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচিগুলো সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, আগামী শুক্রবার খালেদা জিয়া বগুড়া যাবেন। পরদিন শনিবার যাবেন জয়পুরহাটে। সেখানে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন তিনি। এছাড়া এই সফরে বগুড়ার শাজাহানপুরে পথসভায় বক্তব্য দেবেন। মির্জা ফখরুল জানান, আগামীকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সরকারবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন খালেদা জিয়া। ২৫ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ২৬ মার্চ সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।মির্জা ফখরুল বলেন, ১১ মার্চ বিএনপির কার্যালয় থেকে আটক নেতা-কর্মীদের আজ বুধবারের মধ্যে মুক্তি দেওয়া না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।খালেদা জিয়ার সভাপতিত্বে গত রাতের বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, এম শামসুল ইসলাম, মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ প্রমুখ।