গুয়াহাটিতে বাংলাদেশের ভিসা ক্যাম্প ৬ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামের রাজধানী গুয়াহাটিতে ৬ নভেম্বর বাংলাদেশের অস্থায়ী ভিসা ক্যাম্প বসছে। এখান থেকে বাংলাদেশের ভিসা ইস্যু করা হবে।জানা গেছে, বাংলাদেশের ভিসা দেওয়ার জন্য কলকাতা উপহাইকমিশনের প্রথম সচিব (কনস্যুলার ও ভিসা) মো. শামছুল আমিন চার সদস্যের একটি দল নিয়ে গুয়াহাটি যাবেন।বর্তমানে দিল্লি, কলকাতা ও আগরতলায় বাংলাদেশের ভিসা কার্যালয় রয়েছে। কর্মকর্তারা মনে করছেন, ভারতের মতো একটি বিশাল দেশে এই সংখ্যক কার্যালয় প্রয়োজনের তুলনায় কম। তাই বাংলাদেশ ভারতের আরও কয়েকটি শহরে ভিসা ক্যাম্প করতে চাইছে। এর আগে গত ১৯ জুন বাংলাদেশের প্রথম ভিসা ক্যাম্প হয়েছিল দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা শহরে। সেখান থেকে ১৩২ জনকে ভিসা দেওয়া হয়েছিল।