প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ১৫টি গৃহহীন পরিবারের মাঝে গৃহ নির্মাণসামগ্রী বিতরণ করেছেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনেনীলফামারীতে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মাঝেও ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে মন্ত্রীর নীলফামারীর বাসভবনের সামনে গৃহহীন পরিবারের মাঝে এবং পরে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব বিতরণ করা হয়। এ সময়উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর ইউএনও সাবেত আলী প্রমুখ।