গৃহকর্তার গুলিতে হিজড়া আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকশিশ না পেয়ে গৃহকর্তার পাঁচ বছরের শিশুকে নিয়ে দৌড় দিয়েছিলেন এক হিজড়া। গৃহকর্তা গুলি ছুড়লে ওই হিজড়া আহত হন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে। আহত হিজড়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।উত্তরা থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের ডা. আজগর আলীর বাসায় হিজড়াদের একটি দল যায়। তারা ঈদ উপলক্ষে গৃহকর্তার কাছে চাঁদা দাবি করে। একপর্যায়ে এক হিজড়া আজগর আলীর পাঁচ বছরের শিশুকে কোলে নিয়ে দৌড় দেয়। এ সময় গৃহকর্তা নিজের লাইসেন্স করা রিভলবার দিয়ে গুলি করলে রিনা (২২) নামের এক হিজড়া পায়ে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নন্দিনী নামে এক হিজড়া দাবি করেন, তাঁরা শুধু ঈদের বকশিশ চেয়েছেন। এতেই খেপে গিয়ে গৃহকর্তা গুলি চালান।