গৃহকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে সাবেক সচিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উত্থাপনকারী নারীদের ডাক্তারি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত সচিব মোহাম্মদ মুসা।গত বৃহস্পতিবার রাতে সাবেক সচিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা (নম্বর ৭৭) করেন এক তরুণী। ওই তরুণী মুসার বাসায় গৃহকর্মীর কাজ করতেন। মামলায় অভিযোগ করা হয়েছে, গৃহকর্তা মুসা বাদীসহ আরও একজন গৃহকর্মীকে ধর্ষণ করেছেন এবং একজনকে ধর্ষণের চেষ্টা করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রোকনুজ্জামান জানান, মামলাটির তদন্ত চলছে। আজ শনিবার অভিযোগকারী নারীদের ডাক্তারি পরীক্ষা করা হবে।মোহাম্মদ মুসার বক্তব্য: গতকাল শুক্রবার পাঠানো এক বক্তব্যে সাবেক সচিব মোহাম্মদ মুসা বলেন, এটি তাঁর চরিত্র হননের নোংরা ষড়যন্ত্র। মুক্তিযোদ্ধা হিসেবে দুই বছর চাকরির মেয়াদ বাড়ার সম্ভাবনা থাকায় এবং প্রশাসনে প্রতিবাদী কর্মকর্তা হিসেবে পরিচিত হওয়ায় কেউ কেউ পরশ্রীকাতর হয়ে বাসার গৃহকর্মীদের লোভ দেখিয়ে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ তুলেছেন বলে তিনি মনে করেন। তিনি বলেন, এক যুগ ধরে তাঁর স্ত্রী আলঝেইমার রোগে আক্রান্ত হয়ে অচল, স্মৃতিশক্তি ও বাকশক্তিহীন। একজন নারী ম্যানেজারসহ চারজন গৃহকর্মী তাঁর সেবায় ও বাসার কাজকর্মে নিয়োজিত থাকেন। এক যুগ ধরে কেউ এ ধরনের অভিযোগ তোলেনি। মোহাম্মদ মুসা তদন্ত সাপেক্ষে এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করার জন্য পুলিশসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।