গৃহকর্মী ও নির্মাণশ্রমিকের অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে এক শিশু গৃহকর্মীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন আন্না নাহার (১০) ও নির্মাণশ্রমিক নাজমুল ইসলাম (২০)।
পল্লবী থানার উপপরিদর্শক সুলতান আলী বলেন, মিরপুর ডিওএইচএসের লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমানের বাসায় ১০-১৫ দিন ধরে গৃহকর্মীর কাজ করত নাহার। গত শনিবার সন্ধ্যায় পঞ্চম তলার বেলকনি থেকে সে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় গৃহকর্তা তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় নাহার মারা গেলে রাত ১১টায় লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া হাতিরঝিল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল রোববার নাজমুল ইসলাম মারা যান। নিহত নাজমুলের সহকর্মী শাহিনুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, গতকাল সকালে হাতিরঝিল ও মেরুল বাড্ডার সংযোগ সড়কে কাজ করছিলেন নাজমুল। সকাল ১০টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।