প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ দম্পতি হত্যা মামলায় গ্রেপ্তার থাকা গৃহকর্মী খাদিজা খাতুনকে (সুমী) আদালতে হাজির না করায় তার জামিনের আবেদনের শুনানি হয়নি।
গতকাল বুধবার ঢাকার কিশোর আদালতের বিচারক আনোয়ার সাদাত ২৯ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
খাদিজার আইনজীবী সৈয়দ নাজমুল হুদা জানান, গতকাল জামিনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু কিশোর সংশোধন কারাগার থেকে খাদিজাকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে আদালত পরবর্তী তারিখ ধার্য করেছেন।
গত ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের ভাড়া বাসা থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন তাঁদের মেয়ে ঐশী রহমান থানায় আত্মসমর্পণ করেন এবং পরে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। একই সময়ে পুলিশ গৃহকর্মী খাদিজাকে গ্রেপ্তার করে।