গৃহকর্মী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জে কিশোরী গৃহকর্মী ধর্ষণের অভিযোগে হাজীগঞ্জ থানার পুলিশ গত রোববার রাতে ফারুক হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।গতকাল ফারুককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় রোববার ওই কিশোরীর ভগ্নিপতি বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।