গৃহকর্মী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকা থেকে গত ৩ ডিসেম্বর আইরিন (১০) নামের এক শিশু গৃহকর্মী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় গৃহকর্ত্রী সেলিনা আক্তার খিলগাঁও থানায় একটি জিডি করেছেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল প্রিন্টের সালোয়ার-কামিজ ও লাল ফুলহাতা সোয়েটার। পাতলা গড়নের আইরিনের গায়ের রং কালো, মুখমণ্ডল গোলাকার। তার গ্রামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে।