গৃহকর্মী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মুগদাপাড়ার মদী-নাবাগের একটি বাসা থেকে গত মঙ্গলবার শিউলি নামের এক গৃহকর্মী নিখোঁজ হয়েছেন। এ ব্যাপারে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডির বরাত দিয়ে সবুজবাগ থানা সূত্র জানায়, শিউলি উত্তর মুগদাপাড়ার বাসিন্দা মাহবুব হোসেনের বাসার গৃহকর্মী ছিলেন। গত মঙ্গলবার বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে কাউকে কিছু না বলে ওই বাসা থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি।নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল লাল ছাপার কামিজ এবং কমলা রঙের পাজামা। পায়ে কালো রঙের চটির স্যান্ডেল। তাঁর গায়ের রং ফরসা। তিনি ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তাঁর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে।মেয়েটির সন্ধান পেলে এই মুঠোফোনে (০১৭৪-১৪৪১১৫৫) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।