গৃহকর্মী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শেওড়াপাড়া থেকে গত মঙ্গলবার নিপা নামের এক গৃহকর্মী নিখোঁজ হয়েছে। তার বয়স আনুমানিক ১৪ বছর। মেয়েটির পরনে ছিল সালোয়ার-কামিজ। উচ্চতা পাঁচ ফুট। গায়ের রং শ্যামলা। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কানেশ্বরে। মেয়েটির সন্ধান পেলে ১৩১ পশ্চিম শেওড়াপাড়ায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক।