গৃহকর্মী নির্যাতন দম্পতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গতকাল রোববার রাতে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোয়াজ্জেম হোসেন খানের ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।বনানী থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দম্পতি হলেন আমিনুল ইসলাম ও তাঁর স্ত্রী তনু ইসলাম।বনানী থানার এসআই মো. মনির বলেন, বনানীর ১৮ নম্বর সড়কের আমিনুলের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত মরিয়ম বেগম (১৪) নামের এক কিশোরী। মরিয়মের অভিযোগ, বিভিন্ন সময় ওই বাসার গৃহকর্ত্রী তাঁকে নির্যাতন করেন। এ ঘটনায় মরিয়মের বাবা মামলা করেছেন।