রাজধানীতে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে তিনজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাফরুল থানা এলাকায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আজ শনিবার রাতে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ওই দম্পতির ছেলেকেও আটক করা হয়েছে।
আটক তিনজন হলেন গৃহকত্রী জাহানারা বেগম, গৃহকর্তা আকবর আলী ও তাঁদের ছেলে আশেক আদনান।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বাসা পূর্ব কাজীপাড়ায়। তাঁরা ওই বাসার গৃহকর্মী শাহিদার ওপর শারীরিক নির্যাতন করতেন। সম্প্রতি তাঁর চুলও কেটে দিয়েছেন। আশেপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে তাঁদের আটক করে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুল ওয়াজেদ প্রথম আলো ডটকমকে বলেন, তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।