গৃহকর্মী হত্যার ঘটনায় এক ব্যক্তি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় শিশু গৃহকর্মী মিনা হত্যার ঘটনায় আটক নির্মাণশ্রমিক একরামুল হককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। শনিবার সিদ্ধেশ্বরীর নির্মাণাধীন যে ভবনের সীমানার ভেতর থেকে মিনার লাশ উদ্ধার করা হয়, ওই ভবনের নির্মাণশ্রমিক একরামুল হককে আটক করা হয়।
(বিএসএমএমইউ) চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক জাকির আহমেদের বাসার গৃহকর্মী মিনা আক্তার ঈদের দিন শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয়। এক দিন পর শনিবার পুলিশ মিনার লাশ উদ্ধার করে।