গৃহকর্মীকে নির্যাতন দম্পতি জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা শিশির চাকমা ও তাঁর স্ত্রী জেসিকা চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার শিশুটি এখন আশঙ্কাজনক অবস্থায় নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নীলোৎপল তালুকদার বলেন, মেয়েটির আঘাত খুবই গুরুতর। তার নিতম্বে বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে। হাতের নখগুলো পড়ে গেছে। এ ছাড়া তার পুরো শরীরেই অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে, অনেক দিন ধরে মেয়েটির ওপর আমানুসিক নির্যাতন চালানো হয়েছে।নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার আহমেদ জানান, গৃহকর্মীর ওপর নির্যাতনের এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।