প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহকর্মীদের অধিকার রক্ষায় আইন প্রণয়নে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এ রুল দেন।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইনসচিব, শ্রমসচিব এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘গৃহকর্মী শিশুরা ঘরের ভেতরে, আইনের বাইরে’ শিরোনামে গত বছরের ১৫ ডিসেম্বর প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। এর ভিত্তিতে গৃহকর্মীদের অধিকার রক্ষায় আইন প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে চলতি বছরের ১২ জুন রিট করা হয়।