গৃহকর্মীর পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি স্টাফ কোয়ার্টার থেকে গতকাল বুধবার কাজুরী (১৪) ও শাপলী (১২) নামের দুই গৃহকর্মী পালিয়ে গেছে। এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডির বরাত দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে মধ্য বেগুনবাড়ি (বটতলা) স্টাফ কোয়ার্টারের বাসিন্দা মাহবুবুর রহমানের বাসার গৃহকর্মী কাজুরী ও শাপলী সবার অজান্তে বাসার বাইরে যায়। এরপর তারা বাসায় ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ হওয়া কাজুরীর উচ্চতা পাঁচ ফুট। তার গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল গোলাকার। তার পরনে ছিল সালোয়ার ও কামিজ। অপর গৃহকর্মী শাপলী পাতলা গড়নের, মুখমণ্ডল লম্বাটে। তার উচ্চতা চার ফুট ছয় ইঞ্চি। তার পরনে ছিল সালোয়ার ও ফ্রক। উভয়ই নীলফামারীর আঞ্চলিক ভাষায় কথা বলে। তাদের চুল কালো ও লম্বা।কাজুরী ও শাপলীর সন্ধান পাওয়া গেলে ০১৭২৬৯১৬০৯০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।