প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে একটি বাড়ির ছাদ থেকে পড়ে গতকাল বৃহস্পতিবার রিমা আক্তার (১৩) নামের এক গৃহকর্মী মারা গেছে। রিমা উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৪৪ নম্বর বাসার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খানের বাসার গৃহকর্মী ছিল। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে রিমা ওই বাড়ির পাঁচতলার ছাদে যায়। একপর্যায়ে সেখান থেকে সে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে উত্তরার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাত পৌনে ১১টার দিকে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিমার গ্রামের বাড়ি সুনামগঞ্জে। বাড়ির তত্ত্বাবধানকারী নুরুল আমিন প্রথম আলোকে বলেন, গতকাল রিমা ছাদে কাপড় আনতে গিয়ে পা ফসকে নিচে পড়ে মারা যায়।