গৃহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানার ২ নম্বর সড়কের একটি পাঁচতলা ভবন থেকে পড়ে সুলতানা (৯) নামের এক গৃহকর্মী মারা গেছে। গতকাল মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বলেন, ২ নম্বর সড়কের একটি বাড়ির পঞ্চম তলায় আলতাফ নামের এক ব্যক্তির বাসার গৃহকর্মী হিসেবে কাজ করত সুলতানা। মঙ্গলবার সকালে সে ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।