গৃহকর্মীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীবাগে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত সুমাইয়া (১৩) পরীবাগের দিগন্ত টাওয়ারের ১৪তলায় থাকত। গতকাল মঙ্গলবার বিকেলে টাওয়ারের নিচে তাকে গুরুতর অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, প্রায় তিন বছর থেকে সুমাইয়া আবদুল কাদের জোয়ার্দারের বাসায় গৃহকর্মীর কাজ করত। ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না বলে পুলিশকে জানানো হয়েছে। কীভাবে সুমাইয়া ১৪তলা থেকে নিচে পড়ল তা তদন্ত করে দেখা হবে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন। সুমাইয়া সিরাজগঞ্জের বেলকুচি থানার আবু সাঈদের মেয়ে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।