গৃহকর্মীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডির এক চিকিৎসক দম্পতির বাসার গৃহকর্মী শরীফ হোসেনের (১৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্র জানায়, শরীফ ধানমন্ডির ৮ নম্বর সড়কের ১২ নম্বর বাড়ির এ/২ ফ্ল্যাটের বাসিন্দা চিকিৎসক আনোয়ার হোসেনের বাসার গৃহকর্মী ছিল। শরীফের ভাই ইব্রাহিম অভিযোগ করেছেন, তাঁর ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা চিকিৎসক দম্পতির বিরুদ্ধে মামলা না করে মীমাংসা করবেন বলে তিনি জানান। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে।