গৃহকর্মীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা, মোহাম্মদপুর ও বনানী এলাকায় পৃথক তিনটি ঘটনায় এক কিশোরীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
গতকাল দুপুরে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের একটি বাড়ি থেকে তানিয়া আকতার (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, কিশোরী আত্মহত্যা করেছে। তানিয়ার বাবার নাম বাবুল মিয়া। গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরের বলিঘর গ্রামে।
গত বৃহস্পতিবার রাতে বনানী এলাকায় আরাফাত হোসেন (১৯) নামের এক তরুণ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আরাফাতের মামা আলম জানান, তিনি ঢাকা-টঙ্গী রুটে একটি বাসে চালকের সহযোগী হিসেবে কাজ করতেন। বনানী মোড়ে বাসের ধাক্কায় আরাফাত গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি মারা গেছেন। মোহাম্মদপুর থানায় উপপরিদর্শক বুলবুল আহমেদ বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।