গৃহকর্মীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগর ও খিলক্ষেত এলাকায় পৃথক দুটি ঘটনায় এক গৃহকর্মীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
গতকাল শুক্রবার বেলা একটার দিকে শান্তিনগরের একটি বাসা থেকে শিল্পী আক্তার (২৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, শিল্পী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি পিরোজপুর জেলার নেসারাবাদ এলাকার মাইয়ুব আলীর মেয়ে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) দেবী কান্ত বর্মণ বলেন, শান্তিনগরের জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাসায় প্রায় চার বছর ধরে গৃহকর্মীর কাজ করতেন শিল্পী। গতকাল সকাল থেকে ওই বাসায় শিল্পীর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাসার লোকজন খবর দিলে পুলিশ ওই দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে। শিল্পীর মৃতদেহ ঘরের ছাদের ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।