গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করলেন সাংসদ নূর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা সদরের ১১টি পরিবারের মধ্যে গৃহনির্মাণসামগ্রী বিতরণ করা হয়েছে। নীলফামারী-২ সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নূর গতকাল বুধবার সকালে তাঁর বাসভবনের সামনে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সাংসদ আসাদুজ্জামানের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম জানান, সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে নানাভাবে মানুষকে সহায়তা করা হয়ে থাকে। এর মধ্যে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা দেওয়ার মতো গৃহনির্মাণসামগ্রী বিতরণও একটি কর্মসূচি। এলাকার গৃহহীন পরিবারগুলোর তালিকা সংগ্রহ করে প্রতি দু-তিন মাস অন্তর গৃহনির্মাণসামগ্রী বিতরণ করা হয়।