গৃহপরিচারিকা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার একটি বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোনসেটসহ এক গৃহপরিচারিকাকে (১৬) গ্রেপ্তার করা হয়েছে। মহেশখালী থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, উপজেলার মুন্সির ডেইল এলাকার এক কিশোরী মাস খানেক আগে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার লক্ষ্যাচর এলাকার মবিনুল হকের বাড়িতে গৃহপরিচারিকার কাজ নেয়। গত বুধবার মেয়েটি ১০ ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোনসেট চুরি করে পালিয়ে যায়।