গৃহপরিচারিকাকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় এক গৃহপরিচারিকার ওপর গৃহকর্ত্রী অমান​িসক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ গায়ে দগদগে ক্ষত নিয়ে মোছা. বেদেনা (২৬) নামের ওই তরুণী হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন৷

গৃহকর্ত্রীঘটনাধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানাজানি হয়৷ এর পর থেকে গৃহকর্ত্রী জোসী বেগম আত্মগোপনে রয়েছেন৷ এ ঘটনায় গতকাল ভোরে অপর দুই নারীকে পুলিশ আটক করেছে৷

গতকাল সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বেদেনার সঙ্গে কথা বলে জানা যায়, মা-বাবার সঙ্গে তিনি ময়মনসিংহ শহরের বলাশপুর এলাকার সরকারি আবাসন প্রকল্পে থাকতেন৷ অভাবের কারণেআনুমানিক আড়াই বছর আগে বাঘমারা পানির ট্যাংক-সংলগ্ন জোসী বেগমের বাসায় গৃহপরিচারিকার কাজ নেন৷ এ কাজ জোগাড় করে দেন ওই আবাসন প্রকল্পের জ্যোতি৷ কাজ শুরু করার পর থেকেই জোসী কারণে-অকারণে তাঁকে (বেদেনা) শারীরিক নির্যাতন করতেন৷ পরিবারের কেউ গেলে দেখা করতে দিতেন না৷

বেদেনা অভিযে​াগ করে বলেন, ‘দুই মাস ধরে আমার ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন জোসী৷ কথায় কথায় গরম খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দিতেন৷ লাঠি দিয়ে হাতে-পায়ে বেদম পেটাতেন৷ জোসী হুমকি দিয়ে বলতেন, মারধরের কথা বাইরের মানুষ জানলে ছুরি দিয়ে আঘাত করে আমাকে মেরে ফেলবেন৷ নির্যাতনের পর আমাকে ঘরের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হতো৷ গত মঙ্গলবার তুচ্ছ ঘটনা নিয়ে গরম খুন্তি দিয়ে আমার দুই হাত, পা, মুখসহ শরীরের নানা স্থানে ছ্যাঁকা দেন৷ সারা দিন নির্যাতন করার পর রাতে বাড়ি দিয়ে আসার কথা বলে আমাকে বোরকা পরানো হয়৷ পরে জোসী ব্যক্তিগত গাড়িতে করে আম​াকে শহরের ফুলবাড়িয়ার নির্জন স্থানে ফেলে রেখে যান৷’

বুধবার দুপুরে বাবা খলিল মিয়া বেদেনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ​ভর্তি করান৷

গতকাল ভে​ারে পুলিশ বলাশপুর আবাসন প্রকল্প থেকে জ্যোতি ও তাঁর মা মনিরাকে আটক করে৷

 খলিল মিয়া অভিযোগ করেন, প্রতিবেশী জ্যোতি ও তাঁর মা মনিরা কৌশলে বেদেনাকে জোসী বেগমের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন৷ তাই আমরা গেলেও বেদেনার সঙ্গে দেখা করতে না দিয়ে বলতেন, “আপনার মেয়েকে টাকা দিয়ে কিনে রেখেছি।”’

ওই খলিল মিয়া বাদী হয়ে প্রতিবেশী জ্যোতি, তাঁর মা মনিরা বেগম, জোসী বেগম, তাঁর স্বামী মো. সোহাগের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন৷

গতকাল দুপুরে থানাহাজতে জ্যোতি ও মনিরা অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, বেদেনাকে বিক্রি করা হয়নি৷ তি​িন কাজ চেয়েছিলেন বলে তাঁকে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল৷

ময়মনসিংহ ​েকাতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, মামলার সঠিক তদন্ত করে আসামি ধরার চেষ্টা করা হবে৷