গৃহপরিচারিকাকে পাচার করে দেওয়ার অভিযোগ
অভাবের তাড়নায় অন্যের বাড়িতে গৃহপরিচারকের কাজ করতে দিয়ে আড়াই বছরেও মেয়ে রিপার মুখ দেখতে পারেননি মিনারা বেগম। তাঁর অভিযোগ, রিপাকে দেশের বাইরে পাচার করে দেওয়া হয়েছে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের মিনারা বেগমের অভিযোগ, তাঁর মেয়ে রিপা আকতারকে (১৩) ২০০৯ সালের নভেম্বরে একই উপজেলার কাউখালী গ্রামের বাসিন্দা নূর মোহামঞ্চদ ও তাঁর স্ত্রী জিনিয়া বেগম তাঁদের বাড়িতে কাজ করার জন্য নেন। কিছু দিন পর মেয়ের খোঁজখবর নেওয়ার জন্য গেলে তারা তাঁকে জানান, রিপাকে তাঁদের আত্মীয় নাজনীনের বাসায় কাজ করতে দিয়েছেন। নাজনীন তাঁর স্বামী মো. আবদুল নবী বিধানের সঙ্গে ঢাকার সূত্রাপুরের ভাড়া বাসায় থাকেন। নবী বিধান একজন আদম ব্যবসায়ী। নাজনীন আকতার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রিপা আমাদের সঙ্গে দেড় মাস ছিল। ২০১০ সালের ৮ জানুয়ারি রিপা বাসার কিছু মালামাল চুরি করে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। একপর্যায়ে আদালতে মামলা করা হয়েছে।রাঙ্গাবালী থানার এসআই কে এম মোলিব মুঠোফোনে প্রথম আলোকে জানান, তদন্তে মিনারা বেগমের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো আদালতে জমা দেওয়া হয়নি। প্রতিবেদন জমা দেওয়ার আগে এ ব্যাপারে কিছু বলা সম্ভব নয়।