গৃহপরিচারিকাকে হত্যারঅভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকায় সুমা দাস (১৮) নামের এক গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে ঝুলন্ত অবস্থা থেকে ওই গৃহপরিচারিকার লাশ উদ্ধার করলেও তা সাজানো নাটক বলছেন সুমার অভিভাবকেরা।

সুমা দাসের মা রহনা দাস অভিযোগ করেন, সুমা দাস চার মাস ধরে সৈয়দবাড়ি পৌর এলাকার বাসিন্দা ও রোয়াজার হাটের সৌদিয়া জুয়েলার্সের মালিক বাবুল ঘোষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করছে। এ সময় তাকে শারীরিক নির্যাতন করা হতো। ফলে সুমা বহুবার পালিয়ে চলে আসে। কিন্তু বাবুল ঘোষ মামলা ও পুলিশের ভয় দেখিয়ে নিয়ে যেতেন। গতকাল শনিবার সকাল নয়টায় মৃত্যুর খবর পেয়ে গিয়ে দেখেন, সুমা ফাঁসিতে ঝুলে আছে। মনে হচ্ছে, গলাটিপে হত্যা করে সুমা দাসকে দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে। বাবুল ঘোষ মুঠোফোনে বলেন, তার ওপর কোনো অত্যাচার-নির্যাতন চালায়নি কেউ। আত্মহত্যার কারণ জানতে চাইলে বলেন, ‘সুমার মা-বাবা ওর জন্য বিয়ে ঠিক করেছিল শুনেছি। এ কারণে আত্মহত্যা করেছে কি না তা-ও জানা নেই।’

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর মোর্শেদ বলেন, সুমা দাসের মৃত্যু রহস্যাবৃত। তার গলায় আঘাত রয়েছে।