গৃহপরিচারিকার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ থানার দক্ষিণ পাশে পুকুরের পানিতে ডুবে গতকাল শনিবার সকালে বকুলা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। তাঁর বাড়ি উপজেলার সহিলদেও গ্রামে। মোহনগঞ্জ থানার এসআই আরিফুর রহমান জানান, সকাল বকুলা ওই পুকুরে গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে তিনি পুকুরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।