গৃহপরিচারিকার মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাংপাই গ্রামে রূপা আক্তার (১৪) নামের এক গৃহপরিচারিকার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সকালে ওই গ্রামের প্রয়াত নুরুল ইসলামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
রূপা আক্তার ভোলা জেলার লালমোহন উপজেলার রহিমপুর গ্রামের জাফর উল্লাহর মেয়ে। পুলিশ জানায়, নুরুল ইসলামের মেয়ে ফাতেমা বেগমের ঢাকার বাসায় রূপা কাজ করত। ঈদুল আজহা উপলক্ষে ফাতেমা বাবার বাড়িতে বেড়াতে এলে রূপাকেও সঙ্গে নিয়ে আসেন। গত রোববার রাতে গোসলখানায় ওড়না পেঁচিয়ে রূপা আত্মহত্যা করে বলে পরিবারটি দাবি করে। গতকাল সোমবার সকালে রূপার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।