গৃহপরিচারিকার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের একটি বাসা থেকে গতকাল সোমবার মনোয়ারা ওরফে রেনু (৪৫) নামের এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন জানান, মনোয়ারা কল্যাণপুরের কৃষ্ণচূড়া অ্যাপার্টমেন্টের আটতলা ভবনের সপ্তম তলার এক বাসায় কাজ করতেন। খবর পেয়ে পুলিশ গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে।ওই বাসার গৃহকর্তা খলিলুর রহমানের বরাত দিয়ে এসআই আরও জানান, গতকাল সকাল নয়টার দিকে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মনোয়ারা। একপর্যায়ে তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ক্লিনিক থেকে মনোয়ারার লাশ দাফনের জন্য বাসায় নিয়ে আসা হয়। পরে পুলিশ খবর পেয়ে ওই বাসায় গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ।