গৃহবধূ অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় বৃষ্টি বেগম (১৯) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বৃষ্টি বেগমের স্বামীর বাড়ি উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে অগ্নিদগ্ধ বৃষ্টি বেগমকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃষ্টি বেগম পীরেরচর গ্রামের কুদ্দুস শেখের মেয়ে। এক বছর আগে একই গ্রামের নাজমুল শেখের (৩২) সঙ্গে তাঁর বিয়ে হয়। পীরেরচর গ্রামের বাসিন্দা ও আলগী ইউপির সদস্য গিয়াস উদ্দিন মিয়া বলেন, যৌতুক নিয়ে বৃষ্টির সঙ্গে তাঁর স্বামীর কয়েক মাস ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে বৃষ্টি স্বামীর বাড়িতে অগ্নিদগ্ধ হন।