গৃহবধূ আফসানা হত্যার বিচারের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূ আফসানা আক্তার হত্যার বিচার দাবিতে গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ শহরে মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে আফসানা আক্তারের বাবার বাড়ি পৌর এলাকার রাজারামপুর থেকে শতাধিক নারী-পুরুষ শহীদ সাটু হলের সামনে এসে জড়ো হয়ে মিছিল শুরু করে। পরে শহীদ মুক্তিযোদ্ধা সৌধের বেদিতে সমাবেশ হয়। একপর্যায়ে নারীরা হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে দিতে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান। সাংসদ আবদুল ওদুদ বলেন, ‘এ হত্যাকাণ্ডের যেন দ্রুত বিচার হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।’ প্রসঙ্গত, গত শনিবার রাতে গৃহবধূ আফসানা আক্তারের মৃত্যু হয়। নিহতের ভাই যৌতুকের জন্য তাঁর বোনকে হত্যা করা হয়েছে অভিযোগ করে একটি হত্যা মামলা করেন।