গৃহবধূ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় লাকি আক্তার নামের এক গৃহবধূ ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক স্বামী অবসরপ্রাপ্ত সেনাসদস্য মিজানুর রহমান গত শুক্রবার তাঁকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মিজানকে ধরার চেষ্টা চলছে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ