গৃহবধূ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত সোমবার রাতে ঢাকার কামরাঙ্গীরচরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাহানারা বেগম (৪০) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, জাহানারা সপরিবারে কামরাঙ্গীরচরের জেলেহাটীতে থাকেন। সোমবার রাত ১২টার দিকে জমিজমা নিয়ে জাহানারার সঙ্গে প্রতিপক্ষের ঝগড়াঝাটি হয়। একপর্যায়ে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে।