গৃহবধূ ও টেম্পোচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক গৃহবধূ ও এক টেম্পোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে পুলিশ দক্ষিণ মিঠাখালী গ্রাম থেকে গৃহবধূ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টেম্পোচালকের লাশ উদ্ধার করে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বছর আগে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে ফাহিমা আক্তারের (২০) সঙ্গে বাগেরহাটের শ্রমিক জুলহাসের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বুধবার বিকেলে ফাহিমা দক্ষিণ মিঠাখালী গ্রামের নানা বাড়িতে এসে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পাওয়ার পর বুধবার রাতে ঘটনাস্থলে এসে পুলিশ ফাহিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে।মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত বুধবার রাতে আল-আমিন নামের এক টেম্পোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আল-আমিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিরুখালী সড়কের মৃত আবদুল জলিলের ছেলে।