গৃহবধূ ও দুই সন্তান এক সপ্তাহ ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক গৃহবধূ এক সপ্তাহ ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
নিখোঁজ গৃহবধূর নাম মুক্তা আক্তার (২৩)। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের নাছের মাতবরপাড়ার মিজানুর রহমানের স্ত্রী।
এক সপ্তাহ আগে দুই সন্তান সিয়াম (৮) ও সাদিয়াকে (৪) সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মুক্তা। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাঁদের হদিস পাওয়া যাচ্ছে না।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ গতকাল সোমবার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।