গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল শুক্রবার খুন হয়েছেন গৃহবধূ সায়েরা খাতুন (৩০)। সন্ধ্যায় স্বর্ণের চেইন কেনার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর রাত আটটায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

পল্লবী থানার উপপরিদর্শক আবদুল বাতেন বলেন, খবর পেয়ে মিরপুর ১১ নম্বরের ৫ নম্বর অ্যাভিনিউ থেকে সায়েরার লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের জখম ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, সায়েরা মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকে সপরিবারে থাকতেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সন্ধ্যার পর তিনি স্বর্ণের চেইন কেনার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন।