গৃহবধূ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর পৌরসভার শমসেরাবাদ গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে একজন গৃহবধূ খুন হয়েছেন। তাঁর নাম সুলতানা বেগম ফেরদৌসী (২৪)। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে শাশুড়ি ও দেবরের সঙ্গে সুলতানার কথাকাটাকাটি হয়। এর জের ধরে সুলতানাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে খুন করা হয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।