গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের সাহারা খাতুন (৪৬) নামের এক গৃহবধূকে লাঠির আঘাতে হত্যা করেছেন তাঁর জা। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে সাহারা খাতুনের জা আসমা খাতুনকে প্রধান আসামি করে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, জোড়খালী ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মৃত আজিজল হকের স্ত্রী আসমা খাতুন গত বৃহস্পতিবার তাঁর রান্নাঘরে দুপুরের খাবারের জন্য রান্না করতে গেলে তাঁর বড় জা সাহারা খাতুন বাধা দেন। এ নিয়ে বেলা ১১টার দিকে দুই জায়ের সঙ্গে ঝগড়া বাধে। একপর্যায়ে সাহারা খাতুনের মাথায় লাঠি দিয়ে পরপর কয়েকবার আঘাত করলে তিনি গুরুতর আহত হন। গতকাল শুক্রবার সকালে সাহারা খাতুন মারা যান।