প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরে গতকাল সোমবার বিকেলে স্বামীর হাতে কুলসুম বেগম (২৬) নামের এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী শহীদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে গতকাল বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহীদুল কুলসুমকে বেধড়ক পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই গৃহবধূর মৃত্যু হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ