গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মীরকুচি মদনতাইর গ্রামে বৃহস্পতিবার রাতে ফাতেমা বেগম (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ফাতেমা ওই গ্রামের মোকছেদ আলীর স্ত্রী ছিলেন। এ ঘটনায় নিহতের চাচা মোশারফ হোসেন বাদী হয়ে মোকছেদসহ ছয়জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। এজাহার থেকে জানা যায়, যৌতুকের দাবিতে ফাতেমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁর ওপর নির্যাতন চালান। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে গলা টিপে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়।  গাইবান্ধা প্রতিনিধি