গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলা সদরের উত্তর চকযাদু মহল্লায় গত বৃহস্পতিবার খায়রুননেছা মিনা (৫০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। মিনার মেয়ে মর্জিনা বেগম জানান, তাঁর মায়ের কাছে এক লাখ ৬০ হাজার টাকা ছিল। রাতে কে বা কারা মাকে ডেকে নিয়ে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে টাকাগুলো নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, টাকাপয়সার লেনদেন বা পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতেই নিহত মিনার স্বামী নজরুল ইসলাম একটি হত্যা মামলা করেছেন।